সারাদেশ

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও অভিযানে নিয়োজিত সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া সংলগ্ন নদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে জেলা মৎস্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালকসহ সাতজন আহত হয়েছেন।

আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা মৎস্য অফিসে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু করা হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া সংলগ্ন এলাকায় কয়েকটি ইঞ্জিনচালিত নৌযানে আসা একদল ব্যক্তি তাঁদের গতিরোধ করেন। এ সময় লাঠিসোঁটা ও রামদা নিয়ে মৎস্য বিভাগের দলটির ওপর হামলা চালানো হয়।

হামলায় জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে গিয়ে আহত হন। এছাড়া তিন আনসার ও ভিডিপি সদস্য—হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া; মাঝি মো. রেজাউল করিম; চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা আহত হন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ‘ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, হামলাকারীরা চালক ও মাঝিকে মারধর করেন এবং রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে না আসার জন্য হুমকি দেন। এমনকি মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তাঁরা পরবর্তী সময়ে অভিযানে সহযোগিতা না করেন।

জেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, হামলাকারীরা একাধিক নৌযানে এসে স্পিডবোটের গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে জ্যেষ্ঠ সহকারী পরিচালক স্পিডবোট থেকে পড়ে গেলে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। হামলাকারীরা স্পিডবোটের চালককে মারধর করে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। পরে তাঁকে উদ্ধার করে কোনোভাবে ঘটনাস্থল থেকে ফিরে আসেন মৎস্য বিভাগের সদস্যরা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা