সারাদেশ

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের কাছে এই স্মারকলিপি তুলে দেন সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাকিবুল হাসান ও জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী বাস, মিনিবাস ও লেগুনার নানা অনিয়মের কথা তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন রুট ও আঞ্চলিক সড়কে ফিটনেসবিহীন যানবাহন অবাধে চলাচল করায় যাত্রীদের জীবন চরম ঝুঁকিতে পড়ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে। বাসে হাফ ভাড়া দিতে চাইলে কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ে আপত্তি জানালে শিক্ষার্থীদের সঙ্গে দূরব্যবহার এবং অনেক ক্ষেত্রে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে।

​শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন যানবাহনে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালক এবং অপ্রাপ্তবয়স্ক হেলপার (সহকারী) দেখা যায়। ক্ষেত্রবিশেষে অপ্রাপ্তবয়স্কদের দিয়েই ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানো হচ্ছে, যা সড়কে দুর্ঘটনার ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ ও সাটুরিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

​নিরাপদ সড়ক নিশ্চিত করতে স্মারকলিপিতে ৪টি প্রধান দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো:

১. উপজেলায় ফিটনেসবিহীন বাস, মিনিবাস ও লেগুনা চলাচল অবিলম্বে বন্ধ করা।

২. শিক্ষার্থীদের জন্য সরকারি নিয়মানুযায়ী অর্ধেক ভাড়া (হাফ পাস) কার্যকর করা।

৩. কেবল বৈধ লাইসেন্সধারী দক্ষ চালক দিয়ে যানবাহন পরিচালনা নিশ্চিত করা এবং অপ্রাপ্তবয়স্ক চালক ও সহকারীদের অপসারণ করা।

৪. সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং বন্ধ করে যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা।

​স্মারকলিপি গ্রহণ করে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, `শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন আন্তরিক। ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত ভাড়া আদায় এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা