সারাদেশ

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়ার অপসারণের দাবিতে ইউপি সদস্যদের সভা অনুষ্ঠিত।


সম্প্রতি কাজিহাল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি সদস্য মোঃ খাজানুর ইসলামকে আহ্বায়ক করে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়ার সীমাহীন দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারীতার কারণে এবং ইউনিয়ন পরিষদ থেকে ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স ও রিক্সাভ্যানের লাইসেন্স এর লাখ, লাখ টাকা আত্মসাৎ ইউপি তহবিল লুটপাট, বনবিভাগ থেকে ৭ লক্ষ টাকার ভূয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ, ভূয়া ফ্যামেলি কার্ড দিয়ে ইউনিয়নের সাধারণ জনগণের কাছ থেকে হাজার হাজার টাকা আত্মসাৎসহ ইউপি সদস্যদের ভাতা ও বিবিধ বিষয়ের উপর এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে যথাযথ তদন্তপূর্বক স্থানীয় সরকার আইনে ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত বিধি বিধানের আলোকে ৩ নং কাজিহাল ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়াকে অপসারণের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার, বিভাগীয় কমিশনার রংপুর, জেলা প্রশাসক দিনাজপুর, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দিনাজপুর, ১১ জন ইউপি সদস্য/সদস্যা গণ স্বাক্ষরিত একটি অভিযোগ গত ২৩ শে আগস্ট প্রেরণ করেন।

উল্লেখ্য যে, প্যানেল ইউপি চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া দায়িত্বে থাকা অবস্থায় ইউনিয়ন পরিষদকে নিজের সম্পদ মনে করে নিজের ইচ্ছে মতো ইউনিয়ন পরিষদ পরিচালনা করেছেন। কোনো ইউপি সদস্যকে ইউনিয়ন পরিষদের কাজ কর্মে পাত্তা দেননি। এ বিষয়ে ইউপি সদস্য মোঃ তসলিমুদ্দিন সরকার এর সাথে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য, কিন্তু সে দায়িত্বে থেকে ব্যাপক অনিয়ম করেছেন, তদন্ত সাপেক্ষে তার অপসারণ ও অনিয়মের বিচারের দাবি করছি।

অভিযোগের বাদী মোঃ খাজানুর ইসলাম (সুমন) এর সাথে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে ইউনিয়ন পরিষদে সকল ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়ার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। তার বিভিন্ন অপকর্মের তদন্ত চেয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।
সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা