ছবি: সান নিউজ
সারাদেশ

সুন্দরগঞ্জে পানি নিষ্কাশনের পথ ভরাট করায় জলাবদ্ধতা সৃষ্টি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা, সোনারায় ও সর্বানন্দ ইউনিয়নের মিলনস্থল ঐতিহ্যবাহী গান্দার বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

স্থানীয় কিছু ব্যক্তি নিজেদের জমি মাটি দিয়ে ভরাট করে উঁচু করায় বিলের পানি নিষ্কাশনের পথের মুখ বন্ধ হয়ে গেছে। ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করে বলেন, পানি চলাচলের মুখ বন্ধ করে অনেকে নিজেদের জমি নিজেদের মতো করে উঁচু করছেন। এতে করে পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে।

বিলের সংযোগ খাল ও নালাগুলোর মুখে উঁচু মাটি ভরাট করার কারণে তিন ইউনিয়নের শত শত একর ফসলি জমি এখন জলাবদ্ধতায় নিমজ্জিত। ফলে সামান্য বৃষ্টিতেই বিলের পানি উপচে আশপাশের হাজার হাজার একর ফসলি জমি তলিয়ে যায়। এমন জলাবদ্ধতায় কৃষকরা জমিতে চাষাবাদ করতে পারছেন না। ধানসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সোনারায় ইউনিয়নের শিবরাম প্রি-ক্যাডেট স্কুলের গান্দার বিলের ওপর ব্রিজ থেকে উত্তর-পশ্চিমে বিলে পানি চলাচলের পথে নুরউন্নবী মিয়া নামে এক ব্যক্তি তার জমির চারপাশে এক্সকাভেটর দিয়ে মাটি ভরাট করে পাড় তৈরি করছেন। এতে করে পানি চলাচল বন্ধ হয়ে গেছে।

তবে তার দাবি, এটি পানি চলাচলের প্রধান মুখ নয়। অন্য পথ দিয়ে পানি প্রবাহিত হতো। কিন্তু সবাই নিজেদের মতো করে তাদের জমি উঁচু করার কারণে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। তার জমি দিয়ে পানি যাওয়ার কারণে ইতোমধ্যে জমিতে অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে জমি রক্ষার জন্য মাটি দিয়ে পাড় তৈরি করা হয়েছে। তবে পানি চলাচলের বিকল্প পথ করে দেওয়া হয়েছে।

আসাদুল মিয়া নামে আরও একজন ব্যক্তি পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়েছেন। এছাড়াও অনেক ব্যক্তি তাদের নিজেদের জমি নিজেদের মতো করে উঁচু করার কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মানুষের দাবি, বিলের উৎপত্তিস্থল থেকে শেষ পর্যন্ত পূর্ণখননের মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি বলেন, ‘হোয়াটসঅ্যাপে বিস্তারিত তথ্য দেন। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা