ছবি: সংগৃহিত
সারাদেশ

ইউএনও পরিচয়ে প্রতারক চক্রের চাঁদা দাবি: ফেসবুকে সতর্ক বার্তা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া পরিচয় দিয়ে ফোনে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

জানা যায়, গত বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৯:৩০ মিনিটে সাটুরিয়া ভূমি অফিসের কর্মী সুজন আহমেদের ব্যবহৃত মোবাইলে +৮৮০১৯৫০৬০০২১৬ নম্বর থেকে একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে নিজেকে 'সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা' পরিচয় দিয়ে বলা হয়, "আমি তোমার ইউএনও স্যার, এটি আমার ব্যক্তিগত নম্বর। তুমি এখন কোথায় আছো?" সুজন আহমেদ বাসায় আছেন জানালে, তাকে অবিলম্বে বাজারে গিয়ে সাটুরিয়ার কাঠের মিল (সমিল), বড় ভোজ্যতেল ব্যবসায়ী এবং বড় ওষুধের দোকানের তালিকা ও মোবাইল নম্বর সংগ্রহ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মনে করে সুজন আহমেদ সরল বিশ্বাসে তথ্য ও মোবাইল নম্বর সংগ্রহ করে প্রদান করেন।পরবর্তীতে প্রতারক চক্রটি প্রাপ্ত নম্বরে ফোন করে নিজেকে ইউএনও পরিচয় দিয়ে ব্যবসায়ীদের নিকট টাকা (চাঁদা) দাবি করতে শুরু করে।

চাঁদা দাবির বিষয়টি ভুক্তভোগী ব্যবসায়ীরা পুনরায় সুজন আহমেদকে জানালে তিনি বিষয়টি নিয়ে সংশয়ে পড়েন।


​তাৎক্ষণিকভাবে তিনি ইউএনও-এর পিএস রাহাতের সাথে যোগাযোগ করেন। পিএস রাহাত ঘটনাটিকে প্রতারক চক্রের কাজ বলে সন্দেহ করেন। এরপর সুজন আহমেদ সরাসরি সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে গিয়ে বিষয়টি অবহিত করেন। ঘটনাটি শোনার পরপরই ইউএনও নিশ্চিত করেন যে, এটি একটি ভুয়া পরিচয়ে সংঘটিত প্রতারণা।

​এ ঘটনায় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে তাৎক্ষণিক সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, প্রতারক চক্র ইউএনও-এর ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন স্থান থেকে টাকা দাবি করছে। ইউএনও স্পষ্ট জানান, তার একমাত্র অফিসিয়াল মোবাইল নম্বর ০১৭১৩-৩৫৩৩১৭। এই নম্বর ব্যতিরেকে অন্য কোনো নম্বর থেকে তিনি বা তার কার্যালয় কোনো প্রকার আর্থিক লেনদেন বা নির্দেশ প্রদান করে না। এ ধরনের ফোন কল পেলে সতর্ক থাকার জন্য সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা