ছবি: সংগৃহিত
সারাদেশ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসের যাত্রী ও অন্যান্য যানবাহনের চালকরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে মহাসড়কের আমতলী থেকে চান্দিনা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়ে। দীর্ঘ যানজটের মধ্যে অনেক যানবাহন উল্টো পথে চলাচল করায় কয়েকটি স্থানে উভয়মুখী লেনেও যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের আমতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে বেশ কিছু বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্তের কারণে ওই অংশে এসে যানবাহনের গতি কমে যায় এবং একপর্যায়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা কিলোমিটার এলাকায় ছোট-বড় বেশ কয়েকটি গর্ত রয়েছে।

সড়ক বিভাগ থেকে ওই অংশে সাময়িক সংস্কার করা হলেও স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। ফলে আমতলী এলাকায় মহাসড়কের উভয় পাশেই খানাখন্দের সৃষ্টি হয়েছে।

ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন বাসের চালক শামিম আহমেদ বলেন, ‘চান্দিনা থেকে আমতলী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক পাড়ি দিতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। সকাল থেকে যাত্রীরা অনেক ভোগান্তির শিকার হয়েছেন।’

ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইন বাসের যাত্রী ইকবাল হোসেন বলেন, ‘চান্দিনা স্টেশনের পর থেকেই যানজটে পড়েছি। আমতলী এলাকা পাড়ি দিতে বাসে বসে সাড়ে তিন ঘণ্টা সময় অতিবাহিত করেছি। আমতলী এলাকাটা আমাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।’

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর ইসলাম বলেন, আমতলী এলাকায় মহাসড়কের উভয়মুখী লেনেই ব্যাপক খানাখন্দ তৈরি হয়েছে। সম্প্রতি ওই অংশে ঢাকামুখী লেনে কিছুটা সংস্কার করা হলেও চট্টগ্রামমুখী লেনে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যানজট নিরসনে সকাল থেকেই হাইওয়ে পুলিশ কাজ করছে।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের আমতলী এলাকায় ঢাকামুখী লেনে সাময়িক সংস্কার করা হয়েছে। চট্টগ্রামমুখী লেনেও সংস্কারকাজ শুরু করা হচ্ছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা