ছবি: সান নিউজ
সারাদেশ

মাদারীপুরে  মাদক কারবারি গ্রেফতার

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুর জেলায় মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে সদর থানা এলাকা থেকে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এনামুল দরজী (৪৪) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৭ আগস্ট) ​রাত ৮.৪৫ ঘটনায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করেন।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাত পৌনে নয়টায় (২০:৪৫ ঘটিকা) মাদারীপুর সদর থানাধীন উত্তর ঝিকরহাটি এলাকার এনামুল দর্জির বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালানো হয়।

এ সময় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার ইব্রাহিম দর্জির ছেলে মো.এনামুল দরজী-এর দখল থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। ​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

​মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ সব ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে মাদারীপুর জেলা পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা