ছবি: প্রতিনিধি
সারাদেশ

আশুলিয়ায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়া থানার এসআই (নিঃ) মো. জুয়েল রানা। তাঁর সঙ্গে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা ছিলেন।

পুলিশ জানায়, ১২ আগস্ট রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি হোমগার্ডেন এলাকার ফাল্গুনি হাউজিংয়ের ৯ তলা ভবনের ২২৩৫ নম্বর বাসার সামনের গলি সড়কে অভিযান চালানো হয়।

এ সময় মো. নুরুজ্জামান মাঝি (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বরিশালের গৌরনদী থানার কটকস্থল এলাকার বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ভাড়ায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নুরুজ্জামানকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় নেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আশুলিয়া থানার মামলা নম্বর ৭১, তারিখ ১৩ আগস্ট ২০২৬, দায়ের করা হয়েছে।

এর আগে একই দিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পুরাতন ইপিজেডের বিপরীতে হাশেম প্লাজার সামনে অভিযান পরিচালনা করে পুলিশ।

বাইপাইল-জিরানী সড়কের পূর্ব পাশে পরিচালিত ওই অভিযানে মো. মাসুদ ওরফে রানা (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ভোলা সদর এলাকার বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার বাইপাইল এলাকায় ভাড়ায় বসবাস করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের দাবি, মাসুদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আশুলিয়া থানার মামলা নম্বর ৭২, তারিখ ১৩ আগস্ট ২০২৬, দায়ের করা হয়েছে।

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল, সন্ত্রাস দমন এবং সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধমুক্ত ও নিরাপদ আশুলিয়া গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয়দের সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা