ছবি: সান নিউজ
সারাদেশ

অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদের বিরুদ্ধে সম্প্রতি জেবুন নেহার নামের এক স্থানীয় নারী থানায় জমিদখলের অভিযোগ করেন। সেই অভিযোগকে পুঁজি করে এবং ব্যক্তিগত ক্ষোভকে কাজে লাগিয়ে একটি ইলেকট্রিক মিডিয়ার অনলাইনে ‘ফুলবাড়ীতে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যা তাকে এবং তার পরিবারকে জড়িয়ে কল্পিত সংবাদ পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা।

এরই প্রতিবাদে নিজেকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে আনিত অভিযোগ ও পরিবেশিত সংবাদকে অপপ্রচার ও মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এনসিপি নেতা ইমরান চৌধুরী নিশাদ। গতকাল বুধবার বেলা ১১টায় স্থানীয় হোসেন কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি এনসিপি মনোনীত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, আমার রাজনৈতিক উত্থানে কিছু লোক ঈর্ষান্বিত হয়ে আমাকে এবং আমার প্রাণের সংগঠন এনসিপিকে হেয় করতে মিথ্যা অভিযোগে অপপ্রচার চালানো হয়েছে।

তিনি বলেন, গত ৬ আগস্ট আমার বাবা চাচার বৈধ ও ভোগ দখলকৃত রাঙ্গামাটি (ছোঁয়ানী) এলাকায় জমিতে দোকান ঘর সংস্কার কাজ করতে গেলে জমি সংক্রান্ত মামলায় পরাজিত জেবুন নেহার দলবল নিয়ে বাধা দেয়। তার জমির দাগ নং ১৬৪৫ হলেও তারা আমার বাবা-চাচাদের ক্রয়কৃত ১১৪৫ দাগের জমিকে নিজেদের বলেই ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল করছে। এ সময় তার লোকজন দোকান ঘরের খুঁটি উপড়ে ফেলে বাধা দেয়। স্থানীয়রা এগিয়ে এসে আলোচনায় বসার আহ্বান জানালে আমার বাবা ও চাচা কাজ বন্ধ করেন। কিন্তু আলোচনায় না বসে ওই দিন রাতেই আমার বাবা মোজাহার চৌধুরী, চাচা মোমিনুল চৌধুরী, আব্দুল মাজেদ চৌধুরী ও আমার নামে থানায় অভিযোগ দায়ের করেন তারা। ঘটনার সময় আমি ঢাকায় থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ও জড়ানো হয়।

গত ১০ আগস্ট বহুল সম্প্রচারিত দেশ টিভির অনলাইনে ‘এনসিপি নেতার জমি দখলের চেষ্টা অভিযোগ’ শিরোনামে সংবাদ পরিবেশন করা হয়। সেই নিউজে আমার সাথে ওই মিডিয়ার প্রতিনিধি হারুন উর রশিদ কোনো রকম সাক্ষাৎকার নেওয়ার প্রয়োজন বোধ করেননি। ঘটনার আদ্যপ্রান্ত না জেনেই এক তরফাভাবে আমাকে এবং এনসিপিকে জড়িয়ে নিউজ করা হয়েছে। এটি মূলত আমার রাজনৈতিক উত্থান ও এনসিপির জনপ্রিয়তা ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ওই সাংবাদিকের শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি বলেন, মূলত কিছুদিন আগে পৌর এলাকার কাটাবাড়ীতে একটি শিশুধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে এক বৃদ্ধের বিরুদ্ধে। ওই ধর্ষণ চেষ্টার গ্রাম্য সালিশে মধ্যে তার উপস্থিতির থাকেন ওই সাংবাদিক হারুন উর রশিদ, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওর প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রাসহ এনসিপি নেতৃত্ববৃন্দ। ওই ঘটনায় আমার প্রতি ব্যক্তিগত ক্ষোভ তৈরি ওই সাংবাদিকের। সেই আক্রোশের পরিকল্পিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ঘটনার অভিযোগে সংবাদ আকারে প্রকাশ করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ওই সাংবাদিক দেশ টিভির লোগো ব্যবহার করে নিজের তৈরি একটি ফেসবুক পেজে বিভিন্ন ব্যক্তির সম্মান হানিকর ভিডিও আপলোড করেন। আমার ক্ষেত্রেও তাই করেছেন। এটি একটি প্রথম সারির ইলেকট্রিক মিডিয়ার লোগোর ও ব্র্যান্ডের চরম অপব্যবহার। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে আইনগত দিক বিবেচনাধীন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেন, সিনিয়র সদস্য আহসান হাবিব, পরিবারের পক্ষে মোজাহার চৌধুরী, মোমিনুল চৌধুরী, আব্দুল মাজেদ চৌধুরীসহ অনেকে।

বিষয়টি নিয়ে কথা বললে সাংবাদিক হারুন উর রশিদ বলেন, আমি থানায় করা অভিযোগের ভিত্তিতে নিউজ করেছি। এনসিপি নেতা ইমরান চৌধুরী নিশাদ যেহেতু অভিযুক্ত তাই তার বক্তব্য নেওয়া হয়নি। তবে সংবাদে অভিযুক্ত মোমিনুল চৌধুরীর বক্তব্য দেওয়া রয়েছে। যেহেতু তিনি রাজনৈতিক নেতা নিউজে তার রাজনৈতিক পরিচয় থাকবে এটিই স্বাভাবিক।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা