ছবি: সান নিউজ
সারাদেশ

কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধে মাদ্রাসার মহতামিমের ওপর হামলা

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে মারকাজুত তাকওয়া কওমি মাদ্রাসার মহতামিম এবং বাইতুল হাজিম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাজমুল ইসলামের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিপক্ষ দানেশ সরদারের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাদ্রাসার সামনে মুফতি নাজমুল ইসলামের সঙ্গে দানেশ সরদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দানেশ সরদার অতর্কিতভাবে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি এলোপাতাড়ি চর-থাপ্পড়, ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত মুফতি নাজমুল ইসলামকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মুফতি নাজমুল ইসলাম কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা ও দায়ীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযুক্ত দানেশ সরদারের সাথে যোগাযোগ করা যায়নি তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। অন্যায়ের প্রতিবাদে এলাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা