ছবি: সান নিউজ
সারাদেশ

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়া থানা এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাতে নয়ারহাট, জামগড়া ও টংগাবাড়ী এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের বিভিন্ন দল এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, অভিযানে মোট ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজার এলাকায় অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশের একটি দল।

এসআই রিয়াজ মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আব্দুল আজিজ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ৮ আগস্ট আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

একই রাতে প্রায় সাড়ে ১০টার দিকে জামগড়া এলাকার ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালায় পুলিশের আরেকটি দল।

এসআই মো. জুয়েল রানার নেতৃত্বে অভিযানে তালেব ইসলাম শুভ (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৩ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এর আগে রাত পৌনে ১০টার দিকে টংগাবাড়ী এলাকায় নাভানা সিএনজি পাম্পের সামনে অভিযান চালানো হয়।

এসআই আবদুল হাইয়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে হজরত আলী (৩৫), পারভেজ হোসেন (২৬) ও আবুল কালাম আজাদ (৩২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে মোট ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ইয়াবাগুলোর ওজন প্রায় ৫ দশমিক ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার ৯০০ টাকা।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আশুলিয়া থানা এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধ, সন্ত্রাস দমন এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা