অপরাধ

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

সাভার  প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পৃথক চারটি অভিযানে তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


পুলিশ সূত্রে জানা যায়, ৩ আগস্ট রাতের দিকে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল আলম সোহাগের নেতৃত্বে একটি দল কবিরপুর তেলিরবাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় একটি বাড়ির সামনে থেকে সাবিনা খাতুন (২৪) নামে এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার ৯৫০ টাকা। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


অন্যদিকে ২ আগস্ট রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জায়েদুল আলম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, তার কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আশুলিয়া থানায় মামলা হয়েছে।


পুলিশের আরেকটি অভিযানে ইয়ারপুর ইউনিয়নের বাইপাইল-আশুলিয়া সড়ক এলাকা থেকে ইয়াছিন আরাফাত (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।


এছাড়া ৩ আগস্ট ভোরে জামগড়া সিরু মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে কাউসার আহমেদ (২৩) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস এবং অন্যান্য অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা