ছবি: সংগৃহীত
সারাদেশ

রিপন হত্যা মামলায় হাসিনাসহ ১০৪ জনকে অব্যাহতির সুপারিশ

সান নিউজ ডেস্ক

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কসাই রিপন ফকিরকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।

মামলার সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ফেরদৌস আলী সম্প্রতি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন দাখিল করেন। আগামী ১০ আগস্ট চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

সোমবার তদন্তকারী কর্মকর্তা এসআই ফেরদৌস আলী জানান, মামলার এজাহারে রিপন ফকির গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে উল্লেখ থাকলেও ময়নাতদন্তের প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাত বা গুলির চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া নিহতের স্ত্রী মাবিয়া বেগম ও ভাইসহ একাধিক সাক্ষী জবানবন্দিতে বলেছেন, রিপন ফকির পাউরুটি খাওয়ার সময় গলায় আটকে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমেও একই তথ্য প্রকাশিত হয়েছিল।

তিনি বলেন, মেডিকেল রিপোর্ট, সাক্ষীদের জবানবন্দি এবং তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আবদুল বাছেদ বলেন, মামলার চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে তিনি অবগত হয়েছেন। বাদী আপত্তি জানালে আদালতে নারাজি আবেদন দাখিলের সুযোগ থাকবে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বগুড়া শহরের ঝাউতলা এলাকায় মিছিলে অংশ নেওয়ার সময় রিপন ফকির গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন—এমন অভিযোগে তার স্ত্রী মাবিয়া বেগম একই বছরের ১৭ সেপ্টেম্বর সদর থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুনসহ ১০৪ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০৪ জনকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, আসামিদের নির্দেশ ও মদদে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম রিপন ফকিরকে গুলি করেন।

তবে মামলা দায়েরের পর নিহতের স্ত্রী মাবিয়া বেগম ও তার ভাই সাংবাদিকদের জানান, রিপন ফকির আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, বরং পাউরুটি খাওয়ার সময় গলায় আটকে মারা যান। তাদের দাবি, সরকারি সহায়তা ও শহীদের স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাদের স্বাক্ষর নিয়েছিলেন এবং মামলার বিষয়ে তারা আগে কিছু জানতেন না।

পরবর্তীতে আদালতের নির্দেশে মৃত্যুর ১১২ দিন পর, ২০২৪ সালের ২৪ নভেম্বর রিপন ফকিরের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়। পরীক্ষা শেষে ধর্মীয় মর্যাদায় পুনরায় দাফন করা হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মামলাটি তিনজন তদন্ত কর্মকর্তা পর্যায়ক্রমে তদন্ত করেন এবং মোট ২২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। তদন্তে জানা যায়, এজাহারে উল্লেখিত ঘটনার সময় ঝাউতলা এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কেউ গুলির ঘটনা দেখেননি।

এছাড়া বাদীসহ সাতজন সাক্ষী, গোদারপাড়া এলাকার এক চা-দোকানি এবং রিপন ফকিরের জানাজায় ইমামতি করা স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের বক্তব্যেও গুলিবিদ্ধ হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তারা সবাই জানিয়েছেন, রিপন ফকির পাউরুটি খাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এবং তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ২০২৫ সালের ২০ মার্চের ময়নাতদন্ত প্রতিবেদনে মৃতের শরীরে কোনো ধরনের ইনজুরির উল্লেখও পাওয়া যায়নি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রাথমিক তালিকায় রিপন ফকিরের নাম থাকলেও চূড়ান্ত সরকারি গেজেটে তার নাম অন্তর্ভুক্ত হয়নি। তবে তার পরিবার বিভিন্ন রাজনৈতিক দলের আর্থিক সহায়তার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান পেয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা