ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মুন্সীগঞ্জের সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখী এবং টংগীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শত শত মানুষ। তাদের দুর্ভোগ লাঘবে শুক্রবার (২৪ জুলাই) ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, নদীতীরে জিও ব্যাগ ফেলা এবং স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিন, সকালে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নদীভাঙন শুধু মানুষের বসতভিটা নয়, বছরের পর বছর গড়ে তোলা স্বপ্ন, সহায়-সম্বল ও জীবিকার ভিত্তিও কেড়ে নেয়। প্রতি বর্ষা মৌসুমে ভাঙনের আতঙ্কে দিন কাটানো মানুষগুলোর জন্য দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে স্থায়ী বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। সরকারের পক্ষ থেকে ভাঙন রোধে চলমান উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

আলোচনা শেষে অতিথিরা ভাঙনকবলিত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং নদীতীরে জিও ব্যাগ ফেলার কার্যক্রমে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে বছরের পর বছর ধরে চলা ভাঙনের দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সামাজিক সচেতনতামূলক বক্তব্যও তুলে ধরা হয়।

বক্তারা মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠান শেষে ভাঙনকবলিত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, তাৎক্ষণিক সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিলেও স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া নদীভাঙনের এই দুর্ভোগ থেকে মুক্তির আর কোনো বিকল্প নেই। তাঁদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে পদ্মার ভয়াল ভাঙন থেকে জনপদকে রক্ষা করা হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা