সারাদেশ

নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি রতন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলই ইউনিয়নের পদ্মা নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। এবং জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফী।

সোমবার (২০ জুলাই) দুপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সংসদ সদস্য ও জেলা প্রশাসক। এ সময় তারা ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

পরিদর্শনকালে তারা নদীভাঙনের ঝুঁকিতে থাকা বিভিন্ন স্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। ভাঙন প্রতিরোধে জরুরি উদ্যোগ হিসেবে বিভিন্ন স্থানে জিও ব্যাগ নিক্ষেপ কার্যক্রমও পরিদর্শন ও তদারকি করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। তারা ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সহায়তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো নদীভাঙন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা