ছবি: সান নিউজ
সারাদেশ

জামায়াত নেতার  বিতর্কিত কর্মকাণ্ড, সচেতন নাগরিক সমাজের মানববন্ধন  

মোংলা  প্রতিনিধি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির গাজী নজরুল ইসলামের নৈতিক কর্মকান্ড ও বিতর্কিত কার্যকলাপের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে মোংলা পোর্ট পৌরসভা চত্বরে ‘মোংলা সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির এমন অনৈতিক ও বিতর্কিত আচরণ কোনোভাবেই কাম্য নয়। তিনি শুধু নিজের পদের অবমাননা করেননি, বরং গোটা সমাজের নৈতিকতার ওপর আঘাত হেনেছেন। এ সময় বক্তারা অবিলম্বে তাঁর সংসদ সদস্য পদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে পৌর চত্বরে সংসদ সদস্যের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন এবং তার কুশপুত্তলিকার সামনে নিন্দাজ্ঞাপন করেন উপস্থিত সর্বস্তরের বিক্ষুব্ধ নাগরিকরা।

মানববন্ধনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, পৌর কৃষকদলের সম্পাদক নাজমুল ইসলাম মানিক, যুবদল নেতা রেজাউল করিম শুভ, সাবেক পৌর ছাত্র দলের সদস্য সচিব মীর সাগর, সহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা