সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি রুহুল আমিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বকুলতলা গ্রাম থেকে ইয়াবা সেবনের সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি জেলা সদরের ৪ আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও দুটি মারামারির ওয়ারেন্টভুক্ত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত হলেন- রুহুল আমিন সরকার (৩২)। গ্রেপ্তারকৃত রুহুল আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা আনজু সরকারের ছেলে। সে আধারা ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের কার্যকরী সদস্য বলে একাধিক স্হানীয় জানান।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় ইয়াবা সেবনের অভিযোগে রুহুল আমিন সরকারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবা সেবমের সরঞ্জামসহ উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

এ বিষয়ে সদর থানার (এসআই) প্রভাত সিকদার জানান, রুহুল আমিন সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. তছলিম উদ্দিন রোববার দুপুরের দিকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি রুহুল আমিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও দুইটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে সদর থানা পুলিশ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা