সারাদেশ

ঝালকাঠিতে খালে লাফ দিয়ে নিখোঁজ কিশোর

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এসে খালে লাফ দিয়ে সানি হাওলাদার (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের বাসিন্দা এবং মো. সোহেল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজাপুর উপজেলা থেকে ট্রলারযোগে প্রায় ১৫ জনের একটি দল ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে বেড়াতে আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খাওয়ার পর তারা খালে গোসল করতে নামে। এ সময় সানি খালের তীরের একটি আমগাছ থেকে পানিতে লাফ দেয়। লাফ দেওয়ার পরপরই সে পানির নিচে তলিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহবুব আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ডুবুরিদের সহায়তায় নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান শুরু করে। খালের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা