সারাদেশ
দুই শতাধিক লাইট চুরি

গোমতী বেড়িবাঁধে প্রায় সোয়া কোটির বেশি ক্ষতি 

নিজস্ব প্রতিনিধি

সরকারি অর্থে বাস্তবায়িত কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের সোলার আলোকায়ন প্রকল্পে ব্যাপক চুরির ঘটনা ঘটেছে। ধাপে ধাপে প্রায় দুই শতাধিক সোলার সড়কবাতি চুরি হওয়ায় অন্ধকারে ডুবে গেছে সীমান্তঘেঁষা গুরুত্বপূর্ণ এ সড়ক। এতে জননিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি ছিনতাই ও অন্যান্য অপরাধের আশঙ্কাও বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে একের পর এক সোলার লাইট চুরি হলেও তা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ ছিল না। নিয়মিত তদারকির অভাবে চোরচক্র নির্বিঘ্নে সরকারি সম্পদ সরিয়ে নিতে সক্ষম হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি থেকে টিক্কারচর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের অধিকাংশ খুঁটিতে আর সোলার বাতি নেই। অনেক স্থানে শুধু সোলার প্যানেল ঝুলে আছে, আবার কোথাও বাতিসহ খুঁটির উপরের অংশ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কিছু স্থানে পুরো খুঁটিও উপড়ে ফেলার ঘটনা ঘটেছে। টিক্কারচর গোমতী সেতুতেও একই চিত্র দেখা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় পালপাড়া থেকে গোলাবাড়ি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার বেড়িবাঁধ সড়কে পাঁচ শতাধিক সোলার লাইট স্থাপন করা হয়। প্রতিটি লাইট বসাতে ব্যয় হয় প্রায় ৫৮ হাজার টাকা। সব মিলিয়ে প্রকল্পটির ব্যয় ছিল প্রায় তিন কোটি টাকা। এর মধ্যে দুই শতাধিক লাইট চুরি হওয়ায় সরকারি অন্তত সোয়া কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুলের দাবি, সীমান্তমুখী এই সড়কটি চোরাকারবারিদের চলাচলের পথ হওয়ায় পরিকল্পিতভাবে সোলার লাইট নষ্ট ও চুরি করা হয়েছে। তার ভাষ্য, পর্যাপ্ত নজরদারি থাকলে এমন ঘটনা এড়ানো সম্ভব ছিল। বর্তমানে অন্ধকারের সুযোগে ছিনতাইয়ের ঝুঁকিও বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোলার লাইট স্থাপনের পর রাতের বেলায় সড়কটি নিরাপদ ছিল এবং সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতেন। কিন্তু এখন সন্ধ্যা নামলেই পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। ফলে জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই রাতে ওই পথে চলাচল এড়িয়ে চলছেন। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন, এতগুলো লাইট দীর্ঘদিন ধরে চুরি হলেও সংশ্লিষ্ট সংস্থাগুলো কেন কার্যকর ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, ঘটনাটি জানার পর তিনি এলাকাটি পরিদর্শন করেছেন। খুব শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুনরায় সড়কে আলোর ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সরকারি অর্থে বাস্তবায়িত এ প্রকল্পের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে কোনো গাফিলতি ছিল কি না, কারা এই চুরির সঙ্গে জড়িত এসব বিষয়ের পূর্ণাঙ্গ তদন্ত এবং দ্রুত দোষীদের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা