সারাদেশ

নিজস্ব অর্থায়নে কুটুরিয়া বাসস্ট্যান্ডে সড়ক সংস্কার করলেন নুরুল ইসলাম সরকার

নিজস্ব প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিশমাইল থেকে জিরাবো সড়কের বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে কুটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন হাজার হাজার যাত্রী, শ্রমিক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক নুরুল ইসলাম সরকার। তিনি নিজস্ব অর্থায়নে কুটুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ভাঙাচোরা সড়কে ইট, বালু ও সুরকি ফেলে জরুরি সংস্কার কাজ শুরু করেছেন।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন ও পোশাক কারখানার শ্রমিক চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি।

এব্যাপারে নুরুল ইসলাম সরকার বলেন, “ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিশমাইল-জিরাবো সড়কের ভাঙা অংশ সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে তার এ ধরনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কারের এ কাজকে স্বাগত জানিয়ে দ্রুত স্থায়ীভাবে পুরো সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা