সারাদেশ

বোয়ালমারীতে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

কামরুল সিকদার: বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামে অবস্থিত শতবর্ষী পারিবারিক দক্ষিণেশ্বর কালী মন্দিরে কালী ও শিব প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (২১ জুন) বেলা ১১টার দিকে বিষয়টি পরিলক্ষিত হয়। তবে কখন এ ঘটনা ঘটেছে তা বলতে পারেন নাই মন্দির-সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয়রা।

পরে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ঘটনার সাথে জড়িত বলে শনাক্ত করেছে স্থানীয় প্রশাসন।

মন্দিরের দেখাশোনা করেন প্রবীণ গৃহকর্ত্রী অঞ্জলি রানী রায় জানান, রবিবার সকালে কে বা কাহারা মন্দিরে প্রবেশ করে মহাদেব, শিব ও কালী প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করে। প্রতিমার মাথাসহ হাত-পায়ের ক্ষতি করা হয়েছে।

তিনি বলেন, “রবিবার বেলা ১১টার দিকে আমার নাতি সঞ্জয় রায়ের ছেলে সূর্য রায় মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি সবাইকে জানানো হয়। এটি আমাদের পারিবারিক মন্দির। আমার স্বামী মৃত লক্ষ্মণ রায়ের পূর্বপুরুষরা মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এত বছর ধরে মন্দিরে কখনও এমন ঘটনা ঘটেনি।”

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান এবং সদ্য যোগদানকারী বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস এম রকিবুল হাসান জানান, "খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সাথে কথা বলি। পরে আশপাশের সড়কে থাকা সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে মানসিক ভারসাম্যহীন এক নারীকে শনাক্ত করা হয়। পরে গ্রাম পুলিশ সাতৈর বাজার থেকে মন্দির থেকে চুরি হওয়া নারকেলসহ তাকে আটক করে।"

এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন এক নারী এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি মন্দিরে প্রবেশ করে দুটি ডাব ও শিবের প্রতিমার মাথা ভেঙে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন তাকে আটক করে সাতৈর বণিক সমিতির কাছে হস্তান্তর করে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা