সারাদেশ

ইউপিডিএফ কতৃক শ্রমিককে গুলির প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙায় বাঙালি শ্রমিক জাহাঙ্গীর আলম (৩৮)-এর ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
রবিবার (২২ জুন) সকাল ১১টার দিকে উপজেলার তবলছড়ি চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পার্বত্য নাগরিক পরিষদের উপজেলা সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের জেলা সভাপতি জালাল আহমেদ।
বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর কর্মকাণ্ডে বাঙালিরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা জাহাঙ্গীর আলমের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় বক্তারা আরও বলেন, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ জীবনযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি হরতালের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, শনিবার (২১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে মাটিরাঙা উপজেলার মুসলিমপাড়া গ্যাসপাম্প এলাকায় শ্রমিক জাহাঙ্গীর আলমের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ ঘটনার জন্য ইউপিডিএফ (মূল)-কে দায়ী করে বক্তব্য দেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা