সারাদেশ

রাজশাহীতে ২ রেস্তোরাঁয় ককটেল বিস্ফোরণে 

সান নিউজ ডেস্ক

রাজশাহীতে খাবার কেনাকে কেন্দ্র করে একই মালিকের দুইটি রেস্তোরাঁয় ফিল্মি স্টাইলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে মতিহার থানার কনস্টেবল ফয়েজ আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) রাত পৌনে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার 'বাংলা টিফিন' ও 'বঙ্গভোজ' নামের দুই রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিনোদপুরের ‘বাংলা টিফিন’ হোটেলে খাবার কিনতে আসেন সাবেক বহিষ্কৃত শিবির কর্মী রমজান। খাবার দিতে সময় বেশি নেওয়ায় হোটেল কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এর কিছুক্ষণ পরেই রমজানের অনুসারীরা লাঠি, ছুরি, রামদা ও চাপাতিসহ নানান দেশীয় অস্ত্র নিয়ে বিনোদপুর বাজারের ‘বাংলা টিফিন’ এবং মন্ডলের মোড় এলাকার ‘বঙ্গভোজ’ হোটেলে একযোগে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবীর জানান, সাবেক শিবির কর্মী রমজান বাংলা টিফিনে খাবার কিনতে গিয়েছিলেন। হোটেল কর্তৃপক্ষ তাকে একটি প্যাকেট খাবার দিয়ে অন্য প্যাকেটটি দিতে ২০ মিনিট সময় লাগবে বলে জানায়। এতেই তিনি উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন। এর জের ধরেই পরবর্তীতে রমজানের লোকজন দলবেঁধে এসে ‘বাংলা টিফিন’ ও ‘বঙ্গভোজ’ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালায়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রেস্তোরাঁ মালিক পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকেও আইনগত কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সান নিউজ/ আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা