সারাদেশ

মাদারীপুরে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা সম্পন্ন 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সদর উপজেলার দশটি মাধ্যমিক বিদালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বৃহস্পতিবার দিনব্যাপী দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আর আয়োজনে সরকারি সমন্বিত অফিস ভবনের হল রুমে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা এবং পুরস্কার বিতরণ করা হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. জামান মিয়ার সভাপতিত্বে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক মো. আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আজমল হুদা ঢালী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি, সাংবাদিক মনজুর হোসেন।

প্রতিয়োগিতা শেষে বিয়জীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা