সাংবাদিক নাহিদুল হাসান রুকন ও অভিযুক্ত খাইরুল ইসলাম বকুল, ছবি: সংগৃহীত
সারাদেশ

সাংবাদিককে তুলে নিয়ে বিএনপি নেতার নির্যাতন, ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

ক্ষমতার দাপটে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এলাকায় তেল মজুদ, কৃষি জমি ধ্বংস করে বালু উত্তোলন ও মাদক কারবারের সংবাদ প্রকাশ করায় ‘বাংলাদেশ মিডিয়া’র কুলিয়ারচর প্রতিনিধি নাহিদুল হাসান রুকনকে প্রকাশ্যে তুলে নিয়ে বেধড়ক মারধর করেছেন সালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বকুল ও তার সহযোগীরা।

ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ডুমরাকান্দা বাজারে অবস্থানকালে বিএনপি নেতা বকুল তার ক্যাডার বাহিনী নিয়ে সাংবাদিক রুকনকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর সেখানে রীতিমতো ‘সালিশ’ বসিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

ঘটনার একাধিক ভাইরাল হওয়া ভিডিও চিত্রে দেখা যায়, বকুলের উপস্থিতিতেই তার লোকজন সাংবাদিক রুকনকে কিল-ঘুষি মারছেন এবং তার পরনের টি-শার্ট ছিঁড়ে ফেলা হয়েছে। এসময় তাকে জোরপূর্বক হাতজোড় করে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়।

সাংবাদিক নাহিদুল হাসান রুকন বলেন, বকুল ও তার বাহিনীর জ্বালানি তেল মজুদ এবং নদী থেকে বালু উত্তোলনের অনিয়ম নিয়ে সংবাদ করায় তারা আমার ওপর ক্ষিপ্ত ছিলেন। তারা আমাকে তুলে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে খাইরুল ইসলাম বকুল এলাকায় রীতিমতো ‘মাস্তানতন্ত্র’ কায়েম করেছেন। তার ছত্রছায়ায় এলাকায় চাঁদাবাজি, মাদক, জুয়া এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এসব অপকর্মের প্রতিবাদ করায় সাধারণ মানুষ তো বটেই, খোদ নিজ দলের নেতারাই বকুলের ওপর ক্ষুব্ধ।

সালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসাইন এঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি অভিযুক্ত খায়রুল ইসলাম বকুলের অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বকুলের বিরুদ্ধে মাদক, জুয়া ও বালু খেকো সিন্ডিকেট পরিচালনার অভিযোগ করেন।

কুলিয়ারচর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হান্নান এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। একজন সংবাদকর্মীর ওপর এমন হামলা অত্যন্ত ন্যাক্কারজনক।

এদিকে নির্যাতনের ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্ত বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। তবে মাদক, জুয়া ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

ভুক্তভোগী সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিএনপি নেতা বকুলসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা