সারাদেশ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ৪২ বোতল বিদেশি মদ ও একটি ব্যাটারিচালিত মিশুক গাড়িসহ ১১ মামলার আসামি আরাফাত হোসেন বাবুকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তার বাবু চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার ধনু গাজী বাড়ির ইয়াছিন হোসেনের ছেলে।

শুক্রবার (৮ মে) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার সকালে চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ১০টার দিকে চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিতালী বেকারির সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে আরাফাত হোসেন বাবুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হেফাজতে থাকা ব্যাটারিচালিত মিশুক গাড়িতে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ৩১ দশমিক পাঁচ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের মিশুক গাড়িও জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা