সারাদেশ

খুনের মামলার আসামির সঙ্গে থানায় বানর

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কিশোর অটোরিকশাচালক মো. রাজিবকে (১৪) হত্যার মামলায় প্রধান আসামি গিয়াস উদ্দিন। সোমবার (৪ মে) রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে গিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময়ে তার সঙ্গে থাকা একটি বানরকেও থানায় নিয়ে আসে পুলিশ।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন রায়পুরের চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গত শুক্রবার রাতে অটোরিকশাচালক রাজিবকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় গত শনিবার রাতে নিহত রাজিবের বাবা মো. মোস্তফা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিবকে হত্যার কথা স্বীকার করেছেন গিয়াস উদ্দিন। তিনি শুক্রবার রাতে রাজিবের অটোরিকশাটি ভাড়া নিয়ে নির্জন স্থানে মাদক সেবন করতে গিয়েছিলেন। সেখানে রাজিবের অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন গিয়াস উদ্দিন। রাজিব তাতে বাধা দিলে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। পরদিন শনিবার দুপুরে চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগান থেকে রাজিবের লাশ উদ্ধার করে পুলিশ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, রাজিবকে হত্যার পর তার লাশ বাগানেই ফেলে রেখে হায়দারগঞ্জ বাজারে নিয়ে গিয়ে অটোরিকশাটি বিক্রির চেষ্টা করেন গিয়াস। তবে সেটি বিক্রি করতে না পারায় পাশের একটি বাড়িতে রেখে পালিয়ে যান।

ওসি বলেন, গিয়াস উদ্দিনের একটি পোষা বানর ছির। ‘রাজ’ নামের ওই বানরকে নিয়েই ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যান তিনি। তাকে সেই পোষা বানরটিসহ গ্রেপ্তার করা হয়েছে। বানরটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে রাতে বানরটিকে থানায় আনার পর সেটি দেখতে কৌতূহলী জনতা ভিড় জমায়। থানার ভেতরে ছোটাছুটি করতে থাকে বানরটি। পুলিশ সদস্যদেরও বানরটিকে সামলাতে হিমশিম খেতে হয়।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা