সারাদেশ

ফুলবাড়ীতে ধানের শীষ মার্কায় ভোট প্রদানে গণ সংযোগ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে পৌরসভার ০৪ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চলছে।

গতকাল রবিবার সকালে ফুলবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডে সংসদ সদস্য প্রার্থী ব্যরিস্টার এ কে এম কামরুজ্জামন এর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য গণসংযোগ করে এবং প্রতিটি ভোটারের বাড়ী বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদেরকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলহাজ মাহমুদ আলম লিটন। তিনি বলেন, আমরা দল মত নির্বশেষে উন্নয়নের সার্থে সকলের সহযোগীতা চাই। আমরা এই দেশের উন্নয়নে ধানের শীর্ষ মার্কা প্রার্থীকে বিজয়ী করতে চাই। ফুলবাড়ী পার্বতীপুরের উন্নয়ন চাইলে ধানের শীর্ষ মার্কা প্রার্থীর বিকল্প নেই। তাই আগামী ১২ ফেব্রুয়ারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর উন্নয়ন কর্মকান্ড এবং তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। তিনি আরও বলেন, ফুলবাড়ী উন্নয়ন করতে চাইলে ধানের শীষ মার্কা প্রার্থীকেই ভোট দিতে হবে। আমরা আগামীতে বিজয়ী হলে এই এলাকায় নতুন একটি জেলা বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তি করি এবং তার দেওয়া প্রতিশ্রুতি তিনি যেন রক্ষা করতে পারেন সেই জন্য তাকে সহায়তা করি।

গণসংযোগকালে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকান্ডের ধারাবাহিকতার কথা তুলে ধরেন।

গণসংযোগে অংশগ্রহণকারী নেতারা বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা