ছবি: সান নিউজ
সারাদেশ

রাণীনগর ও অচিন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)–এর অধীনস্থ রাণীনগর বিওপি এবং অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়।

এতে মালিকবিহীন ভারতীয় ফেন্সিডিল, নেশাজাতীয় ইনজেকশন এবং বিদেশি মদ জব্দ করা হয়েছে।

গত শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)–এর অধীনস্থ রাণীনগর বিওপি এবং অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ১০ বোতল বিদেশি মদ জব্দ করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ৪৭,০০০/- টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. এম. জাবের বিন জব্বার বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি বদ্ধপরিকর। সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার করায় চোরাচালান, নারী ও শিশু পাচার অনেকাংশে কমে গেছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা