ছবি: সান নিউজ
সারাদেশ

অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশে সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সার্বিক কল্যাণ ও মানবিক সহায়তা প্রদান করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করার পাশাপাশি কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জনকল্যাণমূলক কার্যক্রমেও সমানভাবে সমাদৃত।

সেই ধারাবাহিকতায় শনিবার (১৫ নভেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুর্গম উদয়নগর চর এলাকায় বসবাসরত অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।

সীমান্তবর্তী এই এলাকার ভৌগোলিক বিচ্ছিন্নতা ও চিকিৎসা সুবিধার স্বল্পতার কারণে সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণ অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিজিবির বিশেষজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ১৩৫ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ককে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন প্রকার ওষুধ প্রদান করা হয়। বয়স্ক রোগী, শিশু ও নারীদের স্বাস্থ্য জটিলতাকে অগ্রাধিকার দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত নয়; সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও বিজিবি ইতিবাচকভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অপারেশনাল দায়িত্ব পালনের পাশাপাশি আমরা চাই প্রান্তিক জনগোষ্ঠী যেন চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হয়। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয় জনগণ বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা