সারাদেশ

রাজনীতিতে ধর্মকে নিয়ে আসা উচিত না: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

‎বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতিতে ইসলাম বা ধর্মকে নিয়ে আসা কোনো রাজনৈতিক দল করতে পারেনা, উচিত না। বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের তালিম দেয়। প্রথম অবস্থায় ইসলামের কথা বলে নামাজে,বেহেশতের টিকিটের কথা বলে। এরা জামায়াতে ইসলামীর কর্মী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুশাখালী ইউনিয়নে মহিলা দলের আয়োজনে উঠান বৈঠকে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কিছু লোক বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে যখন যে ক্ষমতায় থাকে সে কিছু ফায়দা নিতে চায় জোরদারী করতে চায় সেই সুযোগটা আমরা দিব না, তারেক রহমান বলেছেন বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি ব্যক্তিগত কোন স্বার্থ উদ্ধার করতে চায় তাকে আমরা পার্টিতে রাখব না, বহিস্কার করে দিব, এই পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসে নাই কিন্তু ৭ হাজার লোককে দল থেকে বের করে দিয়েছি কারন তারা বিএনপির নামে বদনাম করেছে, শুধু বহিস্কার করি নাই অনেককে জেলে যেতে হয়েছে।

এ্যানি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড ও ফ্যামিলি কার্ডে চাল ডাল সহ রেশনের ব্যবস্থা করবে । হয়তো সামান্য কিছু পয়সা লাগবে অথবা ফ্রিও পেয়ে যাবেন, জীবিকার স্বার্থে বেচে থাকার জন্য তারেক রহমান এই ব্যবস্থা করে দিবেন। এখানে থাকবে চিকিৎসা এবং পড়ালেখার সকল ব্যবস্থা।

তিনি বলেন, অনেক রাজনৈতিক দল আপনাদের কাছে আসবে অতীতেও এসেছে, হাসিনা কি কাজ গুলো করেছে, আওয়ামী লীগ কি কাজ গুলো করেছে এটা আর নতুন করে বলা লাগবেনা। আমাদের গ্রামের মহিলারা কখনো আওয়ামী লীগ করে নাই, খালেদা জিয়াকে সম্মান করেছে,খালেদা জিয়া জেলে যাওয়ার পর তার জন্য চোখের পানি ফেলেছে। এখন আমাদের কাজ হলো খালেদা জিয়া ও তারেক রহমানকে আবার নির্বাচিত করে নিয়ে আসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন মেম্বার, সদর থানা মহিলা দলের সভাপতি সকিনা মেম্বার সহ স্থানীয় বিএনপি যুবদল, ছাত্রদল সহ অন্যন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা