সারাদেশ

গোপালগঞ্জের ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে: আসক

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ঘটনায় গোপালগঞ্জে একটি প্রাথমিক তথ্যানুসন্ধান করেছে সংগঠনটি।

এ মাসের ২১ থেকে ২২ তারিখ দুদিনব্যাপী চার সদস্যের প্রতিনিধিদল সরেজমিনে তথ্য সংগ্রহ করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। গত ২৫ জুলাই এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে।

গত ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ নামে ওই কর্মসূচি পালন করে এনসিপি। সমাবেশের আগের দিন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সমাবেশস্থলের কাছে দোকান-পাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের নির্দেশে দোকান বন্ধ রাখেন দোকান মালিকেরা।


সমাবেশের দিন প্রশাসনের লোকজন জোরপূর্বক দোকান বন্ধ করে দেয় এবং কোথাও কোথাও দোকানের শাটার নামিয়ে ভেতরে থাকা মানুষদের আটকে রাখার ঘটনা ঘটেছে বলেও তথ্য পাওয়ার কথা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র।

এছাড়া সমাবেশের দিন সকাল থেকেই স্থানীয় আওয়ামী লীগ এবং তাদের সমর্থকেরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে মানবাধিকার সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের হাতে লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র ছিল।


আসকের অনুসন্ধান দল নিশ্চিত যে, নিহত পাঁচজনের মধ্যে শুধুমাত্র ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রমজান মুন্সীর ময়না তদন্ত হয়েছে। ওই প্রতিবেদনে শরীরে গুলির চিহ্ন থাকার কথা উল্লেখ করে এই সুরতহাল প্রতিবেদন তারা সংগ্রহ করেছে বলে সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এছাড়া ২১ জুলাই পর্যন্ত বিভিন্ন মামলায় গ্রেফতার ১৮ শিশুকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে আসক।


এই অনুসন্ধান কাজে গোপালগঞ্জ সদর থানায় তারা তথ্য সংগ্রহ করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে। এছাড়া সেনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাক্ষাৎ করতে পারেনি বলে জানিয়েছে আসক।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা