সারাদেশ
ইউটিউব দেখে শসা চাষ

লাখ টাকা বিক্রির স্বপ্ন দেখছেন মানিক

বগুড়া প্রতিনিধি

শসা চাষে খরচ কম কিন্তু লাভ বেশি। শসা একটি সবজি জাতীয় খাবার। এটার চাহিদা পুরো বিশ্বজুড়ে। সবজিটিকে কেউ সালাদে আবার কেউ রূপচর্চায়, কেউ স্বাস্থ্য সচেতনতায় ব্যবহার করে থাকেন।

শসা বিভিন্ন সময় চাষাবাদ হয়ে থাকে তবে গ্রীষ্মের তপ্ত রোদে এই সবজির চাহিদা বেশি হয়ে থাকে। শহরে কিংবা গ্রামের শসার চাহিদা মেটায় প্রান্তিক কৃষক।

বিভিন্ন মানুষের সফলতা দেখে অনেকেই কৃষি পেশাতে আগ্রহী হচ্ছেন, তেমনি ইউটিউব দেখে শখের বসে বগুড়ার কাহালু উপজেলার মহিষমাড়া গ্রামের মানিক রহমান, তিনি মালচিং পদ্ধতিতে ৪০ শতক জায়গায় রাস্তার পাশে শসার আবাদ করেছেন। এখন পর্যন্ত শসা চাষে লাখ টাকা বিক্রির স্বপ্ন দেখছেন মানিক।

বুধবার (২৫ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাঁশের খুঁটি, নাইলন সুতা আর জিআই তার দিয়ে চারদিকে মাচা তৈরি করা হয়েছে। ছোট-বড় অসংখ্য শসা মাচায় ঝুলছে। যেদিকে চোখ যায় শসা আর শসা। শসা চাষে মানিকের এমন সাফল্য দেখে এখন স্থানীয় অনেকেই শসা চাষ করতে আগ্রহী হয়ে উঠছেন।

কৃষক মানিক রহমান বলেন, প্রথমে আমি বিভিন্ন কৃষিকাজের সাথে জড়িত ছিলাম। একদিন ইউটিউব দেখতে দেখতে শসা চাষের ভিডিও সামনে আসে তারপর আজ থেকে ৩ বছর আগে পরিক্ষামূলকভাবে শসা চাষ করি। ভালো ফলন ও লাভ হওয়ায় ৪০ শতক জায়গায় চারা রোপন করি। সেবার খরচ হয়েছিল ৩০ হাজার আর বিক্রি করেছিলাম লাখ টাকারও বেশি।

তিনি আরো বলেন, এইবার একই জায়গায় চাষ করার সুবাদে খরচ হয়েছে মাত্র ১৫ হাজার, যা আগের তুলনায় অর্ধেক। এখন পর্যন্ত যা ফলন ধরেছে ইনশাআল্লাহ লাখ টাকা অনায়াসে হবে। আজ হারভেস্টিং করে ৪০ মন শসা উঠেছে। এখন একটু দাম কম হওয়ায় ৪০০ টাকা প্রতি মন বিক্রি করছি। প্রথম চালানে আমার খরচ উঠে এসেছে। এরপর যা বিক্রি করবো সব আমার লাভ থাকবে।

মানিকের শসা চাষ দেখে আশেপাশের অনেকেই চারা রোপন শুরু করেছেন। ছোট ছোট পরিসরে তারা শুরু করেছেন যাতে লোকসান দিতে না হয়। এই চাষাবাদে অনেকে পরামর্শ নিতে আসেন মানিকের কাছে। তিনি প্রতিষ্ঠিত শিক্ষায় শিক্ষিত না হলেও অনেককে দেখাচ্ছেন পথ।

শসা চাষ দেখে মহিষমাড়া গ্রামের নাঈম বলেন, আমি বেসরকারি কোম্পানিতে কাজ করি। মাঝে মাঝে মনে হয় চাকরি ছেড়ে কৃষি কাজে জড়িয়ে পড়ি। কৃষি কাজে কষ্ট অনেক তবে স্বাধীনতার দিক থেকে এক নাম্বার। মানিক সাহেব ভালো পরামর্শ দিয়ে থাকেন কৃষি বিষয়ে। তার এই শসা চাষে ভাগ্য বদলেছে।

একই গ্রামের আলফাজ উদ্দিন বলেন, মানিক আমাদের গ্রামের ছেলে। সে অনেক দিন যাবত কৃষি কাজের সাথে জড়িত। তার সুবাদে শসা চাষ করেছে। এখন যা দেখি এই চাষ করে অনেক টাকা রোজগার করতেছে। এটার পাশাপাশি আরো ফলের বাগান করতেছে মানিক।

কাহালু কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলায় রবি মৌসুমে ২৩ হেক্টর জমিতে শসা চাষ করা হয়েছিল,বর্তমান চলতি মৌসুমে ১০ হেক্টর জমিতে শসা চাষ করা হয়েছে।

কাহালু উপজেলা কৃষি অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস বলেন, কৃষক যদি আধুনিক পদ্ধতি ব্যবহার করে, শসা চাষ করে লাভবান হওয়ার সংখ্যাটা বেশি, যেমন মালচিং পদ্ধতিতে শসা চাষ করে অনেক কৃষক লাভমান হচ্ছে ,শসা সহ সকল কৃষি পণ্যের ওপর পরামর্শ দিয়ে যাচ্ছি কৃষকদের।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা