ছবি: সংগৃহীত
সারাদেশ

দেবিদ্বারে নিজেকে নবী দাবি, ভিডিও ভাইরাল- এক ব্যক্তি আটক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে একটি ভিডিও ভাইরাল হলে, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ মমিন (৪০)। তিনি দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী (আলিয়াবাদ) গ্রামের মৃত রশিদ মেম্বারের ছেলে। মঙ্গলবার (২৪ জুন) রাতে দেবিদ্বার থানা পুলিশ তাকে আটক করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি নিজ দোকানে স্থানীয় এক সাংবাদিককে বলেন, ‘‘আমি নবুওত পেয়েছি, আল্লাহ তায়ালা আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। আমার নামেই নতুন কালিমা হবে- আশহাদু আল্লাহ ইলাহা মুমিনুল্লাহ।’’ এমনকি তিনি দাবি করেন, ‘‘ঘরে শুয়ে থাকা অবস্থায় আল্লাহ তায়ালা তার চোখে নূর দিয়েছেন এবং তাকে আরশে আজিমে দেখা গেছে।’’

ওই ভিডিওতে মমিন আরও বলেন, “যারা আমাকে বিশ্বাস করবে তারা সরাসরি জান্নাতে যাবে। আমার পরেও যুগে যুগে নবী আসবেন, কোরআনে এমন কিছু লেখা নেই যে নবীর আগমন শেষ।”

এ ধরনের বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওসি আরও জানান, “জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তীব্র সমালোচনা।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা