রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

কালুখালীতে এক সপ্তাহে তিনটি সড়ক দুর্ঘটনা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় একটি যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা না‌টোরগামী এইচ.পি পরিবহন (নম্বর: ঢাকা মেট্রো-ব-১৫-৯৫৩১) ও রাজশাহীর সোনামসজিদ থেকে ফরিদপুরগামী পাথরবোঝাই ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো-ট-২২-৪৬০৮) এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুটি যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় যানে থাকা যাত্রী ও চালক-হেলপাররা আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন: চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার রামকৃষ্ণপুর গ্রামের আরিফুল ইসলাম, একই জেলার শফিকুল ইসলাম, সোহেল, শামিম, নাসির, হিমেল, বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল এর পুত্র আমিন, শামিম, সেলিম, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার সাবিরুল ইসলাম, ট্রাক চালক রাজশাহী জেলার চারঘাট উপজেলার পান্নাপাড়া গ্রামের আসাদুজ্জামান (পিতা: মৃত আজিবর রহমান) প্রমুখ।

আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ, রাজবাড়ী ট্রাফিক পুলিশ ও কালুখালী ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং যান চলাচলের জন্য সড়ক স্বাভাবিক করা হয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি এবং চালকদের অসতর্কতায় দুর্ঘটনার হার বেড়ে গেছে।

উল্লেখ্য, এর আগে ৩০ ও ৩১ মে কালুখালী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ঘটে। টানা দুর্ঘটনায় এলাকায় তৈরি হয়েছে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা