ফেনী প্রতিনিধি
সারাদেশ
পবিত্র ঈদুল আজহা

ফেনীর প্রধান নামাজের জামাত মিজান ময়দানে, প্রস্তুতি চলছে

ফেনী প্রতিনিধি

ফেনীতে আগামী শনিবার (৭ জুন) আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রধান নামাজের জামাত মিজান ময়দানে প্রস্তুতির কাজ চলছে। নামাজের প্যান্ডেল, সাজসজ্জা ও আনুষঙ্গিক কাজের অগ্রগতি দেখতে আজ (৫ জুন) জোহরের নামাজের পর ফেনী আলীয়া কামিল মাদ্রাসা-মিজান ময়দান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোঃ বাতেন ।

এ সময় তিনি উক্ত কাজের অগ্রগতি বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি তিনি সুষ্ঠুভাবে কাজ সম্পন্নের দিকনির্দেশনা প্রদান করেন। শনিবার সকাল ৭:৩০ মিনিটে মিজান ময়দানে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা এখানে নামাজে অংশ গ্রহণ করবেন।

তিনি- কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ বিষয়ে নাগরিকদের উদ্দেশ্য বলেন, প্রত্যেক ওয়ার্ডে পশুর বর্জ্য রাখার নির্দিষ্ট ব্যাগ সরবরাহ করা হয়েছে। পশুর বর্জ্য ওই ব্যাগে রাখবেন। উক্ত বর্জ্য পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে আসবে। সকলের আন্তরিক সহযোগিতায় আশা করছি, ঈদের দিন সন্ধ্যার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার নাথসহ বিভিন্ন পৌর কর্মকর্তা ও কনজারভেন্সি শাখার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা