বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় যমুনা ও বাঙালি নদীতে বেড়েছে পানি

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বেশ কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে নাব্যতা ফিরে আসায় বিভিন্ন রুটে নৌ-যান চলাচল স্বাভাবিক হয়ে জনমনে স্বস্তি দেখা দিয়েছে।

সারিয়াকান্দির কালিতলা নৌ ঘাটে খোঁজ নিয়ে জানা যায় যে, পানি বৃদ্ধি পাওয়ায় যমুনা নদীতে এখন নাব্যতা সংকট নেই। এ ঘাট থেকে দূর পাল্লার সব ধরনের নৌকা খুব সহজে চলাচল করছে। এছাড়াও কিছুদিন আগে বন্ধ হওয়া সব নৌ রুট চালু হয়েছে। এতে ওই সব রুটে চলাচলকারী জনগণ ও নৌকার মালিকদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে সারিয়াকান্দি উপজেলায় যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি এখন বিপৎসীমার নিচে রয়েছে। জুনের মাঝামাঝি পর্যন্ত নদীতে পানি এভাবে কমবেশি হতে পারে।

মঙ্গলবার (২৭ মে) এ রিপোর্ট লেখা পর্যন্ত এ নদীতে পানির উচ্চতা হয় ১৪.০০ মিটার। গত বৃহস্পতিবার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৩.৮৬ মিটার। চারদিনে যমুনা নদীতে ১৪ সেন্টিমিটার পানি বেড়েছে। এ নদীতে পানির বিপৎসীমা ১৬.২৫ মিটার। অর্থাৎ যমুনা নদীতে পানি বিপৎসীমার ২.২৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেয়ে গত বৃহস্পতিবার উচ্চতা দাঁড়ায় ১৩.০৫ মিটার। রবিবার এ নদীতে পানির উচ্চতা বেড়ে হয় ১৩.৭৬ মিটার। গত চারদিনে সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানি বৃদ্ধি পায় ৭১ সেন্টিমিটার। এ নদীর পানির বিপৎসীমা ১৫.৪০ মিটার। অর্থাৎ বাঙালি নদীর পানি বিপৎসীমার ১.৬৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে সারিয়াকান্দি উপজেলায় যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধিতে স্বাভাবিক প্রবাহ চালু হয়েছে। অনেক মরে যাওয়া খালে প্রাণের সঞ্চার হয়েছে। এতে চরাঞ্চলের মানুষ নৌকায় খুব সহজে এক স্থান থেকে অন্যত্র যেতে পারছেন। তাদের উৎপাদিত কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হচ্ছে। এছাড়া চরাঞ্চলে পালিত কুরবানির পশু জেলা সদর, বিভিন্ন উপজেলার হাট-বাজার ও দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বাজারজাত করা যাচ্ছে।

কালিতলা ঘাটের মাঝি খোরশেদ আলম, আবুল হাসান বিপ্লব রহমান জানান, গত খরায় যমুনা নদীর বিভিন্ন এলাকায় নাব্যতা সংকট দেখা দেয়। চর জেগে ওঠায় নৌকা চলাচল বিঘ্নিত হয়। এতে ঘাট স্থানান্তর ও কয়েকটি রুটে নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়। এখন নদীতে জোয়ার আসায় তারা বাধাহীনভাবে নৌকা চালাতে পারছেন। আয় হওয়ায় সংসারের অভাব কেটে গেছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে দুই নদীতেই পানি স্থিতিশীল হয়েছে। আশা করা যাচ্ছে, দুই-একদিনের মধ্যে পানি কমে যাবে। তারপর আবারও বাড়বে। আগামী জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত পানি এ রকম কমবেশির মধ্যেই থাকবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা