নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন ও সিলিং ফ্যান প্রদান

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা পরিষদ এর উদ্যোগে হতদরিদ্র ১৪ নারীকে সেলাই মেশিন ও ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।

সোমবার (১২ মে) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম ও সহকারী প্রকৌশলী রেজাউল করিম উপস্থিত ছিলেন।

সদর উপজেলার চওড়া বড়গাছা ও লক্ষ্মীচাপ ইউনিয়নের ১৪ নারীকে ১টি করে সেলাই মেশিন এবং সোনারায়, সংগলশী ও কুন্দপুকুর ইউনিয়নের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০টি সিলিং ফ্যান প্রদান করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, বার্ষিক উন্নয়ন কর্মসুচির অংশ হিসেবে এসব উপকরণ বিতরণ করা হয়।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা