দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

শিক্ষার্থীদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামানোর অভিযোগ: ট্রেন অবরোধ

দিনাজপুর প্রতিনিধি

আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত কর্মসূচি শেষে ফেরার পথে একতা এক্সপ্রেস ট্রেনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (১১ মে) সন্ধ্যায় দিনাজপুর স্টেশনে ট্রেন অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে রাত ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করে।

অভিযোগকারী শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১৭ জন ছাত্র গত শনিবার ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন। রবিবার সকাল সোয়া ১০টায় তাঁরা একতা এক্সপ্রেসে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে টিটিই তাঁদের টিকিট দেখতে চাইলে শিক্ষার্থীরা জানান, তাড়াহুড়োতে টিকিট কাটার সুযোগ পাননি। বিকাশের মাধ্যমে ভাড়া পরিশোধের প্রস্তাব দিলেও টিটিই সিরাজগঞ্জ স্টেশনে তাঁদের ট্রেন থেকে নেমে বাসে যাওয়ার পরামর্শ দেন।

সিরাজগঞ্জ স্টেশনে আবার টিকিট চাওয়া হলে এক পুলিশ সদস্য এবং টিটিই ওয়াসিবুর রহমান শুভ শিক্ষার্থীদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এতে রাসেল ইসলাম নামের এক শিক্ষার্থী পড়ে গিয়ে কনুইয়ে আঘাত পান। পরে তাঁরা পুনরায় ট্রেনে ওঠেন।

শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, আমরা ঢাকায় কেন গেছি, তা নিয়ে প্রশ্ন তুলে আমাদের সাথে অশোভন আচরণ করেছেন টিটিই এবং পুলিশ সদস্য। আওয়ামী লীগের দোসর, এটি পরিকল্পিত এবং রাজনৈতিক প্রভাবিত একটি ঘটনা। আমরা তাঁদের শাস্তি দাবি করি।

অভিযোগ অস্বীকার করে টিটিই ওয়াসিবুর রহমান বলেন, ট্রেন থেকে কাউকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেনি।

দিনাজপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা