চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ বাংলাদেশি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার সময় চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার (১০ মে) সকালে সদর উপজেলার বকচর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান। আটককৃতদের মধ্যে একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বাকীরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিজিবি অধিনায়ক মনির উজ জামান বলেন, আটক ওই ১০ বাংলাদেশি, ৩-৪ মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান কাজের সন্ধানে। কাজ শেষে তারা শনিবার সকালে বকচর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের আটক করে ওই সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা।

বিজিবি অধিনায়ক বলেন, আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ের মামলা দায়ের করা হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয় ওই ১০ বাংলাদেশিকে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, বিজিবি’র দেয়া মামলায় ওই ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমের তাদের কারাগারে পাঠানো হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা