সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ কলেজছাত্রের

জেলা প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল-পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত হয়েছেন।

আরও পড়ুন : নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় জরিমানা

বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সতি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে রিফাত আহমেদ কিবরিয়া ও একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান।

আরও পড়ুন : রাঙ্গাবালীতে কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন

স্থানীয়রা জানায়, আজ বুধবার দুপুরে রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে আসামাত্র মোটরসাইকেল-পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে আহত রিফাত ও সুফিয়ানকে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা