সংগৃহীত ছবি
সারাদেশ

রিমান্ডে সাদপন্থি নেতা শফিউল্লাহ 

জেলা প্রতিনিধি: টঙ্গী ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা এক মামলায় গ্রেফতার সাদপন্থি নেতা মো. শফিউল্লাহকে (৪৬) ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে পুলিশি নিরাপত্তায় গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুনের আদালতে তাকে তোলা হয়। এরপর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন:

এর আগে, শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় শরীয়তপুরের পালং থানাধীন স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তি, শরীয়তপুরের নড়িয়া থানার ডগরী গ্রামের (তালুকদার বাড়ি) বাসিন্দা এবং মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি ঐ হত্যা মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলা সূত্রে জানা যায়, গত (১৭ ডিসেম্বর) রাত থেকে (১৮ ডিসেম্বর) ভোর পর্যন্ত ইজতেমা ময়দানে জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে জুবায়েরপন্থি ৩ জন নিহত হন। এই সংঘর্ষের জেরে (১৯ ডিসেম্বর) টঙ্গী পশ্চিম থানায় জোবায়ের অনুসারী ও কিশোরগঞ্জের বাসিন্দা এস এম আলম হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় মোট ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েক শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

আরও পড়ুন:

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, শফিউল্লাহ এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাকে গ্রেফতার করার পর রোববার আদালতে তোলা হলে তার ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা