সংগৃহীত ছবি
সারাদেশ

চালককে হত্যা করে রিকশা ছিনতাই

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলায় হুসাইন নামে ১৩ বছর বয়সী এক কিশোর চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে।

আরও পড়ুন: কাজিরহাট ফেরি চলাচল শুরু

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকায় একটি মহিলা মাদ্রাসার সীমানা দেয়ালের পাশে হুসাইনের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান স্থানীয়রা।

হুসাইনের চাচাতো ভাই ওবায়দুর রহমান বলেছেন, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হুসাইন। বোনগুলোর বিয়ে হয়েছে। এক সপ্তাহ আগে বাবা মারা যাওয়ার পর উপার্জনের অবলম্বন হিসেবে হুসাইনকে একটি নতুন অটোরিকশা কিনে দেন আত্মীয়-স্বজনরা। সেই রিকশা নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় হুসাইন। রাতে বাড়িতে না ফেরায় এলাকায় মাইকিং করা হয়। শুক্রবার সকালে লোক মারফত জানা যায় যে, হুসাইনের লাশ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে হুসাইনকে। তার নাকে ফেনা জাতীয় কিছু জমে ছিল। দুই হাত দুই পাশে মেলে রাখা ছিল। মাত্র একটি রিকশার জন্য হুসাইনকে এভাবে হত্যার ঘটনায় আমরা শোকাহত-নির্বাক।

কোতোয়ালি থানার এসআই সনাতন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশের পাশাপাশি সিআইডি ঘটনা তদন্ত করছে। আশা করছি, দ্রুতই জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা সম্ভব হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা