সংগৃহীত ছবি
সারাদেশ

কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার পার্বতীপুরে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত আরও ৫৩ জন

নিহতরা হলো, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কিশামত কামারপুকুর গ্রামের আনানুল ইসলামের ছেলে তানভির ইসলাম মোহন (২৫) এবং তানভিরের স্ত্রী তাজমিন আক্তার (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টায় তানভির ইসলাম ও তার স্ত্রী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় পার্বতীপুর-রংপুর মহাসড়কের ঝ্যাল্লার মোড়ে পৌঁছালে রংপুরের দিক থেকে আসা ডিমবোঝাই একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভিরের মৃত্যু হয়। এরপর আহত অবস্থায় তার স্ত্রী তাজমিনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যান।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা