সংগৃহীত ছবি
সারাদেশ

বন্দরে চলছে নৌ ধর্মঘট

জেলা প্রতিনিধি: চাঁদপুর জেলার মেঘনা নদীতে জাহাজে ৭ শ্রমিককে হত্যার রহস্য উদঘাটন ও এর সাথে জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে অনির্দিষ্টকালের নৌ-যান ধর্মঘট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে এই ধর্মঘট শুরু হয়।

আরও পড়ুন: করিমনে ট্রাকের ধাক্কা, নিহত ৩

এদিকে, এই ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বন্দরের সকল ধরনের পণ্য খালাস কার্যক্রম। এ সময় রাত থেকে এই বন্দরের আউটারে এবং ইনারে থাকা সকল মাদার ভ্যাসেল ও লাইটারেজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখে শ্রমিকরা। এই বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন, এম. ভি. আল-বাখেরা জাহাজে ৭ মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা এবং সকল নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে সরকারের পক্ষ থেকে কোনো কার্যক্রম পরিলক্ষিত না হওয়ার কারণে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে সকল মালবাহী, তৈল-গ্যাসবাহী, কয়লাবাহী ও বালুবাহীসহ সকল প্রকার পণ্যবাহী নৌযান চলাচল এবং বন্দরে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা