সংগৃহীত ছবি
সারাদেশ

ভারত যাওয়ার পথে ১২ বাংলাদেশি আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যদের একটি টহল দল অভিযান চালিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ কালে সনাতনধর্মী ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে।

আরও পড়ুন : শরীয়তপুরে বিএনপি নেতা হিরুর জানাজা অনুষ্ঠিত

মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) গভীর রাত আনুমানিক ১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির ঊর্ধ্ব দে (৪)।

আরও পড়ুন : ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত

আটকৃতরারা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ও মহেশখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে নলুয়াটিলা বিওপির নাঃ সুবেঃ মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ভারত- বাংলাদেশ সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে সনাতনধর্মী ১২জন বাংলাদেশী নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তিদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন : পরকীয়ায় ব্যর্থ হয়ে ভাবিকে হত্যা

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, দেশের সীমান্ত সুরক্ষায় এবং (৪০ বিজিবি'র) দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদকদ্রব্যসহ অপরাধ দমনে বিজিবি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে সজাগ দৃষ্টি রাখবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা