সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় বালুবাহী ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আরও পড়ুন : পরকীয়ায় ব্যর্থ হয়ে ভাবিকে হত্যা

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মনজিতপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে জয় এবং মাছখোলা শিবতলা মোড় এলাকার হাবিবুল্লাহর ছেলে তানজিমুল হাসান সিহাব।

আরও পড়ুন : স্ত্রীকে হত্যা করে চৌকিতে শুয়েছিল স্বামী

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, বালুবাহী ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেলে দুই আরোহী সাতক্ষীরার দিকে ফিরছিলেন। ছয়ঘরিয়া এলাকায় এসে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা বলেন, দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় দ্রুত গতির যান চলাচলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা