সংগৃহীত ছবি
সারাদেশ

টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান বন্ধ

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ-সেন্টমার্টিন রুটে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট এবং মাছ ধরার ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। মূলত মিয়ানমারে সংঘাতের কারণে এ রুটে নৌযান চলাচলের নিষেধাজ্ঞা করা হয়।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলা প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করে। তবে কক্সবজার-সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।

আরও পড়ুন: সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ২৭০ কি.মি এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। সম্প্রতি আরাকান আর্মি সমুদ্রে মাছ ধরতে না দেওয়ার ঘটনায় সীমান্ত এলাকার জেলেদের মাঝে উদ্বেগ বেড়েছিলো। এই অবস্থায় স্থানীয় জেলেদেরকে নাফ নদীতে মাছ ধরতে নিরুৎসাহিত করা হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশ সীমান্তে বিজিবি এবং কোস্টগার্ডের টহল আরও জোরদার করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা