সংগৃহীত ছবি
সারাদেশ

ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন 

বিভাষ দত্ত (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ব্লাষ্টের উদ্যোগ গণস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: নাফ নদীতে সতর্কতা জারি

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে বাল্য বিবাহকে না বলি এই শ্লোগানের মধ্য দিয়ে কর্মসূচি পালন হয়।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ব্লাস্ট এর উদ্যোগ এই গণস্বাক্ষর এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে ব্লাষ্টের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভাপতি শিপ্রা রায়, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, এসো জাতি-গড়ির নির্বাহী পরিচালক নাজমা আক্তার, রমা খান, ব্লাষ্টের কর্মকর্তা অর্চনা দাস প্রমূখ।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে নিহত ২

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা জানান, বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। বাল্য বিবাহের কারণে অনেক সংসার অশান্তি সৃষ্টি হয়। সমাজে অপরাধ প্রবণতা বাড়ে। আর তাই বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে একটি গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয় এতে ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণস্বাক্ষর কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা