সংগৃহীত ছবি
সারাদেশ

টঙ্গীবাড়িতে হাইস্কুলের মালামাল ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর রায়পুরা জেবি হাই স্কুলের মালামাল ভেঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সকালে পরিত্যাক্ত স্কুলটির মালামাল কতিপয় ব্যাক্তি ভেঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাঁধা দেয়। পরে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে ওই সমস্ত মালামাল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

আরও পড়ুন : আলিফ হত্যার প্রধান আসামি গ্রেফতার

বুধবার সকাল ৯টার দিকে উত্তর রায়পুরা গ্রামের মৃত রফিকুউল্লাহ বেপারী ছেলে তপন বেপারী, শামছুল আলম বেপারী,নুর নবী বেপারী ৩ ভাই সহ সম্রাট, হিমেল, সুজন গংরা মিলে উক্ত স্কুলের লোহার এঙ্গেল খুলে বিক্রি করতে চাইলে স্থানীয় লোকজন বাধা দেয়। এতে এলাকায় উত্তেজনা সৃস্টি হয়।

স্থানীয়ভাবে জানা গেছে, উপজেলার উত্তর রায়পুরা জেবি হাইস্কুলটি জাপান বাংলাদেশের যৌথ অর্থায়নে প্রায় ৩০ বছর পূর্বে নির্মিত হয়। পরে ২০১৩ সালে উক্ত স্কুলের কার্যক্রম বন্ধ হওয়ার পরে স্কুলটি পরিত্যাক্ত অবস্থায় পরে ছিলো।

আরও পড়ুন : ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হলে সে শিক্ষা অফিসারকে পাঠায়। শিক্ষা অফিসার বেতকা ইউনিয় পরিষদের হিসাব সহকারীকে ঘটনাস্থলে গিয়ে মালামাল আটক করতে বলেন। পরে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে উক্ত মাল আটক করে বেতকা ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

বেতকা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ইমরান হোসেন জানান, আমি উপজেলা শিক্ষা অফিসারে কথা অনুযায়ী পরিষদের মেম্বারদেরকে নিয়ে মালামাল আটক করে বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখেছি।

আরও পড়ুন : পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

এ ব্যপারে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, ওই এলাকায় একটি হাই স্কুল ছিলো। এটা আমাদের লিস্টে নাই। অনেকদিন যাবৎ স্কুলটি বন্ধ। পরিত্যাক্ত স্কুলটি পরে ছিলো। ওই এলাকার কিছু লোক ওটা ভেঙ্গে নিয়ে যাচ্ছিল। আমাদের বিষয়টি অবহিত করে। পরে আমি শিক্ষা অফিসারকে পাঠিয়ে মালামাল ইউপি সদস্যের জিম্মায় রাখতে বলেছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা